ইষ্টার্ন কেবলস্ লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভার মুলতবি সভা সম্প্রতি প্রতিষ্ঠানের কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরকারের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এবং ইষ্টার্ন কেবলস্ লিমিটেড কোম্পানী বোর্ডের চেয়ারম্যান মো. আতাউর রহমান এন.ডি.সি। সভায় শিল্পমন্ত্রীর একান্ত সচিব ও কোম্পানীর পরিচালক মো. আশরাফ শামীমসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় মুলতবিকৃত এজেন্ডা অনুযায়ী শেয়ার হোল্ডারদের মধ্য থেকে ‘বি’ গ্রুপ হতে একজন পরিচালক মনোনয়নের জন্য সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন কোম্পানী সচিব মো. আবুল বসর সিদ্দিক। নির্বাচনে ৪১ লাখ ৪১ হাজার ৫০০ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন আফছার উজ- জামান।
