অপেক্ষায় থাকলেন গিগস

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২০:৫৪
অপেক্ষায় থাকলেন অভিজ্ঞ ফুটবলার রায়ান গিগসকে। গত শনিবার ওল্ড ট্রাফোর্ডে নরউইচ সিটির বিপক্ষে মাঠে নামলেই ওয়েলস এবং ইউনাইটেডের মূল দলের হয়ে হাজারতম ম্যাচ খেলা হয়ে যেতো তার। ৩৯ বছর বয়সী গিগসকে বিশ্রামে রাখল ইউনাইটেড। গত শুক্রবার ইউনাইটেডের সাথে আরো এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন গিগস। ১৯৯১ সালে অভিষেক হয়েছিল তার। ওল্ড ট্রাফোর্ড অধীর আগ্রহে ছিল গিগসের সাথে ইতিহাস হতে। কিন্তু সমর্থকদের সাথে অপেক্ষায় থাকলেন তিনি। তবে বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না। আশা করা হচ্ছে আগামীকাল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি মাঠে নামবেন। ইউনাইটেডের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন মাদ্রিদের বিপক্ষে শক্তিশালী দল গড়তে চান। ফার্গুসন ইঙ্গিতও দিয়েছেন গিগস মাদ্রিদের ম্যাচে খেলবেন। ফার্গুসন বলেন, ‘সে রিয়াল মাদ্রিদের ম্যাচে অন্তর্ভুক্ত হতে পারে, এখানে কোন সংশয় নেই।’