বুধবার দেশে ফিরতে পারেন সাকিব

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২০:৫৫
অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে, এটা আগেই জানা গেছে। এখন জানা যাচ্ছে, ধীরে ধীরে ফিট হয়ে ওঠার পথেই আছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র জানিয়েছে, আজ সোমবার ডাক্তার মার্টিন সুলিভানের কাছে অস্ত্রোপচার হওয়া পা দেখাতে যাবেন তিনি। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী সাকিবের সেরে ওঠার প্রক্রিয়া ঠিক করা হবে। বিসিবির চিকিত্সক দেবাশিষ চৌধুরি জানিয়েছেন, বুধবারের মধ্যে দেশে ফিরে আসতে পারেন সাকিব। তার সাথে সাকিবের ফোনে কথা হয়েছে বলেও তিনি জানান। গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনির নর্থ শোর হাসপাতালে সাকিবের ডান পায়ের কাফ মাসলে অস্ত্রোপচার করেন মার্টিন সুলিভান। অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে তার চার থেকে ছয় সপ্তাহ লাগবে বলে সেখানকার ডাক্তার জানিয়েছেন ।