যশোরের বেনাপোল সীমান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে একজন আহত হয়েছে। গতকাল রবিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। এ ঘটনায় অন্তত ৫০টি বোমার বিস্ফোরণ ঘটেছে। সংঘর্ষ শুরুর পর আতংকে সেখানকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, বেনাপোলে আওয়ামী লীগ নেতা শেখ আফিলউদ্দীন এমপি ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে বলে জানা গেছে।
