শোক সংবাদ

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২২:১২
মুক্তিযোদ্ধা আলী মণ্ডল ভূঞাপুর উপজেলার কয়েড়া গ্রামের মুক্তিযোদ্ধা আলী মণ্ডল গত শুক্রবার রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের লাশ গত শনিবার কয়েড়া কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সালেহা খাতুন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাবেক ডিএমডি মো. বখতিয়ার হোসেন চৌধুরীর মাতা সালেহা খাতুন (৮৬) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মরহুমার লাশ বাদ জোহর চট্টগ্রামের আজ হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মো. আবেদ আলী সিকদার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সারেংকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবেদ আলী সিকদার (৬৮) গত শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। ময়না বেগম ময়মনসিংহের ত্রিশালের বিশিষ্ট হা-ডু-ডু খেলোয়াড় মতিউর রহমান মতির মাতা ময়না বেগম (৮৫) গত শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মরহুমার নামাজে জানাজা গতকাল বাদ জোহর কাঠাল বিলবোকা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। মো. জসিম উদ্দিন আহমেদ গলাচিপার দক্ষিণ চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন আহমেদ (৫৫) গত শনিবার বিদ্যালয়ে পাঠদান অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে গলাচিপা হাসপাতালে আনা হলে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।