আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে গতকাল রবিবার সকালে বগুড়ায় দুই প্লাটুন সেনা মোতায়নের কথা বলা হয়েছে। গতকাল সকালে টেলিভিশন চ্যানেলগুলোতে আইএসপিআর থেকে এই বিবৃতি পাঠানো হলেও পরে পত্রিকা অফিসগুলোতে এই বিবৃতি আর পাঠানো হয়নি। টেলিভিশন চ্যানেল প্রেরিত ওই বিবৃতিতে বলা হয়েছে—‘অদ্য সকালে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি কর্তৃক বগুড়া সেনানিবাসের নিকটবর্তী শাহজাহানপুর থানায় হামলা চালানো হয়। জেলা প্রশাসনের অনুরোধে থানার নিরাপত্তায় উক্ত এলাকায় ২ প্লাটুন সেনা মোতায়েন করা হয়। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে উক্ত স্থান হতে সেনা প্রত্যাহার করা হবে।’
