ফখরুল, মওদুদসহ বিএনপির ৫০০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২২:২৫
রাজধানীর মালিবাগ ও মৌচাকে বিএনপির গত শনিবারের মিছিল থেকে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুুন নবী খান সোহেল, সুলতান সালাহউদ্দিন টুকু, সাইফুল আলম নীরবসহ পাঁচশ জনকে আসামি করা হয়েছে। দুই মামলারই বাদি পুলিশ। শনিবার রাতেই এ মামলা দুইটি দায়ের করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত ১০ জনকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।