বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সমপ্রতি দেশ জুড়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন। রবিবার এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, এই সহিংসতা অপ্রয়োজনীয়। ধর্মীয় প্রার্থনা কেন্দ্বগ্ন। বাংলাদেশ কঠোর সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে এবং এ দেশের মানুষের মধ্যে যে সহিষ্ণুতা ও ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা এই অমানবিক হামলার কারণে ঝুঁকির মধ্যে পড়বে। শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। তবে খেয়াল রাখতে হবে তা যেন সাধারণ মানুষের জন্য ক্ষতিকর ও হুমকির কারণ না হয়। দেশের আইন-শৃঙ্খলা নষ্ট হয় এমন কিছু করা উচিত নয়। এ ধরনের সহিংসতার কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা পৌঁছে যাচ্ছে। ফলে এ দেশে বিনিয়োগের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি আরো বলেন, সহনশীল মনোভাব এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে রাজনৈতিক দলগুলোর প্রতি যুক্তরাজ্য আহ্বান জানিয়ে আসছে। সেইসাথে সমস্যার সমাধানে গঠনমূলক ও শান্তিপূর্ণ আলোচনার জন্য সব দলের প্রতি আহ্বান জানায়।
