পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫ জঙ্গি

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২২:৩৩
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত খাইবার এবং ওরাকজাই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্দেহভাজন ১৫ জঙ্গি নিহত হয়েছে। এ সময় জঙ্গিদের তিনটি আস্তানাও ধ্বংস করা হয়। খবর ডন-এর। খাইবারের সিপাহ লক্ষর নামক স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। ওরাকজাইয়ের তিরাহ উপত্যকার মামোজাই নামক স্থানে সামরিক বাহিনীর বিমান হামলায় জঙ্গিদের তিনটি আস্তানা ধ্বংস হয়। আরঘানজু এবং সামা বাজার এলাকায় একজন গুরুত্বপূর্ণ কমান্ডারসহ ৮ জন নিহত হয়েছে। এছাড়া উপজাতি অধ্যুষিত মোহমান্দের মিয়ান মান্দি বাজারে পৃথক ঘটনায় দুটি সিডির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে।