খালেদা জিয়ার দুই মামলার শুনানি ফের পিছিয়েছে

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২২:৩৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে না আসায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি আবারো পিছিয়েছে। খালেদা জিয়ার পৃথক সময় আবেদনের প্রেক্ষিতে চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি ৯ এপ্রিল ও জিয়া অরফানেজ মামলার শুনানি ২ এপ্রিল ধার্য করেছেন আদালত। চ্যারিটেবল মামলার শুনানি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক ও জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলা ঢাকার তিন নম্বর বিশেষ জজ মো. মোজাম্মেল হোসেনের আদালতে শুনানির জন্য দিন ধার্য ছিল। মামলায় দুদকের পিপি মোশাররফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধিতা করেন। খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ আইনজীবী শুনানি করেন।