দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ১৮:০৪
আজ ২১ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২২ রবিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬.০৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও নেপচুন। আপনার শুভসংখ্যা:৫ ও ৭। শুভবার:বুধ ও সোমবার। শুভরত্ন:পান্না ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও সৃজনশীল। উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। আপনি অস্থির। পরিবর্তন ও ভ্রমণ পছন্দ করেন। ঝুঁকি নেয়া ও জুয়ার প্রতি আপনার আকর্ষণ রয়েছে। যেকোন বিষয় সহজে অনুধাবন করতে পারেন। অনায়াসে যেকোন আলোচনায় অংশ নিতে পারেন। আপনি আপনার চরিত্রের ভালো দিকগুলো বিকশিত করলে অসাধারণ সাফল্যের অধিকারী হতে পারেন। আর অস্থিরতা ও ঝুঁকি নেয়ার মারাত্মক প্রবণতা দমন করতে না পারলে জীবন সম্পূর্ণ ব্যর্থ হতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী কনরাড রঞ্জেন, রেক্স হেরিসন, জোবেদা খানম, রোজা লুক্সেমবার্গ, ধর্মবেত্তা আব্দুল ওয়াহাব, সামানথা এগার, সাংবাদিক এরশাদ মজুমদার, দিব্যেন্দু পালিত। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ বাড়িতে অতিথি আসার সম্ভাবনা আছে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। কেউ আজ আপনার কাছ থেকে সুযোগ নিতে চেষ্টা করবে। কারো অযৌক্তিক প্রত্যাশাকে প্রশ্রয় দেবেন না। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ বাড়িতে কেউ অসুস্থ হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। চাকরির ইন্টারভিউতে ভালো করার সম্ভাবনা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বাণিজ্যিক ব্যাপারে পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন। অকারণ বিতর্ক এড়িয়ে চলুন। বিবাদে জড়াবার আশঙ্কা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ অন্ধবিশ্বাসে কিছু মেনে নেবেন না। অতিরিক্ত বিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘনিষ্ঠ কারো সাথে সম্পর্কের অবনতি হতে পারে। পুরনো কোনো ঋণ শোধ হতে পারে। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ পিতা বা মাতার সাথে কোনো ব্যাপারে মতানৈক্য হতে পারে। চিত্তচাঞ্চল্য দেখা দিতে পারে। কর্মস্থলে অধীনস্থদের সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের জন্যও দিনটি শুভ সম্ভাবনাময়। ক্রীড়াবিদদের সাফল্য আসতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ মেয়ের বিয়ে ঠিক হতে পারে। ব্যয় নির্বাহের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আপনজনদের সহযোগিতা আশা করতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ বাণিজ্যিক দিক ভালো যাবে। ঝামেলা কিছু থাকলে তা মিটে যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। পেশাজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত সাফল্য ও সুনাম বৃদ্ধি পাবে। রোমান্স ও বিনোদন শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ গৃহ সংস্কারের কাজে হাত দিতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অংশীদারী ব্যবসায়ের ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। উপার্জন বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে। কাজকর্মে সবার সহযোগিতা পাবেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বৈষয়িক কোনো সমস্যার সমাধান হতে পারে। নতুন কোনো কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। শারীরিক বা মানসিকভাবে আজ খুব একটা ভাল নাও থাকতে পারেন। দাপ্তরিক কাজে প্রয়োজনে ছুটি নিন। আগের কোনো প্রচেষ্টার সুফল পেতে পারেন। আধ্যাত্মিক চিন্তা-চেতনা বৃদ্ধি পেতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ শরীর ভালো নাও থাকতে পারে। সর্দি-কাশি বা ঠান্ডাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মক্ষেত্রে কেউ আপনার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে উঠতে পারে। সংযত থাকার চেষ্টা করুন। যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। ইলেক্ট্রনিক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন।