গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:১৫
নানা উত্সবে কিংবা ঘরোয়া নানা আয়োজনে আমরা প্রায়ই অতিথিদের সামনে মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার দিয়ে থাকি। তবে লাড্ডু নামে পরিচিত বিশেষ এক ধরনের মিষ্টি পরিবেশনের ক্ষেত্রে সম্প্রতি খোদ রেকর্ডের পাতাতেই নাম লিখিয়েছে ভারতের পুনেতে অবস্থিত ব্যবসায়ীদের সংগঠন পুনে মার্চেন্টস চেম্বার। সংস্থাটির পক্ষ থেকে এক আয়োজনের অংশ হিসেবে অতিথিদের সামনে পরিবেশন করা হয় ৪০১.৮ কেজি বা প্রায় ৮৮৬ পাউন্ড লাড্ডু যা গিনেজের হিসেব অনুযায়ী এককভাবে এ ধরনের কোনো মিষ্টির সবচেয়ে বড় পরিবেশন।