জোকস

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:১৫
 প্রথম বন্ধু :কি রে, বাড়ি পাহাড়ার জন্য গত সপ্তাহে যে কুকুরটা কিনলি কেমন সেটা? দ্বিতীয় বন্ধু :দারুণ! কোনো একটা শব্দ হলে তুই খালি কুকুরটাকে একবার ডেকে দিবি। তারপর দেখবি কেমন ঘেউ ঘেউ করে বাড়ি মাথায় তোলে!  এক এলাকায় ধূর্ত দুই দরজি দোকান খুলে বসেছে। তাদের নামে প্রায়ই এর তার অভিযোগ লেগেই আছে। কিন্তু আশপাশের তিন-চার শহরে ভালো মানের আর কোনো দরজির দোকান নেই বলে এদের উপরই ভরসা করতে হয় এলাকার মানুষকে। তো এদেরই একজনের কাছে একদিন দামি একখানা স্যুটের কাপড় নিয়ে হাজির হলেন সেলিম সাহেব। প্রথম দরজি বেশ খানিকটা সময় নিয়ে সেলিম সাহেবের স্যুটের মাপ নিয়ে বললেন, এই কাপড়ে স্যুট হবে না। তাই স্যুট বানাতে হলে তাকেই একই কাপড় আরও কিছুটা কিনে দিয়ে যেতে হবে। কিন্তু সেলিম সাহেবের মনে একটু খটকা লাগায় তিনি কাপড়টা নিয়ে পাশের দরজির দোকানে গেলেন। এই দরজি কিন্তু স্যুটের মাপ নেওয়ার পর কাপড়ের পরিমাণ নিয়ে কোনো উচ্চবাচ্যই করলেন না। বরং সাতদিন পর এসে স্যুট নিয়ে যেতে বললেন। নির্ধারিত দিনে নিজের স্যুট বুঝে নিয়ে চলে আসার সময় সেলিম সাহেব দেখলেন ঐ দর্জির সাত বছরের ছেলেও একই কাপড়ের একটা জামা পড়ে খেলছে। বিষয়টা দেখে সেলিম সাহেব প্রথম দরজির সামনে গিয়ে তাকে তাচ্ছিল্যের সুরে বললেন, ‘আশ্চর্য বিষয় কি দেখলেন? আপনি বললেন এই কাপড়ে আমার স্যুট হবে না অথচ পাশের ওই দরজি আমার স্যুট তো বানিয়ে দিয়েছেই উল্টো আবার তার সাত বছরের ছেলের জন্য কাপড় বাঁচিয়ে একটা জামা বানিয়েছে।’ ‘হুমম! আমার ছেলের বয়স এখন ১৭ মানে উনার ছেলের চাইতেও দশ বছর বেশি। বুঝলেন?’ উত্তরে জানালেন প্রথম দরজি।