স্মরণীয় উক্তি

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:১৫
 মূর্খদের আড্ডা থেকে সব সময় দূরে থাকতে চেষ্টা করো, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে। - হযরত আলী (রা.)  তুমি যত বড় পণ্ডিতব্যক্তি হও না কেন, নিজের জীবনে তার প্রতিফলন ব্যতীত তুমি মূর্খ। - শেখ সাদী  যারা লেখাপড়া জানে না তারাই শুধু মূর্খ নয়। যারা জানতে বুঝতে চায় না, যারা প্রশ্ন করতে পারে না, যাদের জ্ঞানতৃষ্ণা নেই তারও মূর্খ। - মহাশ্বেতা দেবী  অজ্ঞ ব্যক্তিকে করুণা করা যায়, কিন্তু সাহায্য করা যায় না। - সেনেকা  অজ্ঞ লোকের সাহস বেশি থাকে, কিন্তু সে সাহসের পরিণাম খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। - সিসেরো