বাউফলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:১৯
পটুয়াখালীর বাউফলেপৗর শহরে অবস্থিত বাউফল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীরা সরাসরি ভোটের মাধ্যমে ৭ জন সদস্য নির্বাচন করেছে। ৩০২ জন ভোটারের মধ্যে ২২১ জন ভোট প্রদানে অংশ নেয়। একজন ভোটার ৭টি ভোট দিয়েছে। ৩য় শ্রেণিতে নির্বাচিত হয়েছে আল সুনান ও ইসরাত জাহান ইশা, ৪র্থ শ্রেণিতে মোর্শেদুল ইসলাম শুভ ও সুরাইয়া ইসলাম, ৫ম শ্রেণিতে কাজী বনি আমীন, জিনান জাহান ও ফালমুশ নাবিলা রুপন্তি । দর্শনার্থী হিসেবে মা অভিভাবকদের ভিড় পরিলক্ষিত হয়। দেখা যায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়া পান্নুসহ অন্য সদস্যদের। গোটা নির্বাচন পরিচালনায় শিক্ষার্থীরা। প্রধান শিক্ষিকা আসমা পারভিন বলেন, নির্বাচিত ৭ সদস্য প্রথম সভায় একজন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন এবং ৬টি দপ্তরে ৬ জন মন্ত্রী নির্বাচন করবেন। এরপর প্রত্যেক ক্লাস থেকে ২জন করে সহযোগী সদস্য মনোনয়ন দিয়ে পার্লামেন্ট গঠিত হবে ।