ব্রিটেনের রানি এলিজাবেথ পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র।— খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রবিবার তিনি জানান, গ্যাস্ট্রোএনটেরাইটিস বা পাকস্থলির প্রদাহের লক্ষণ দেখা দেয়ায় ৮৬ বছর বয়সী রানিকে লন্ডনের কিং এডওয়ার্ড (সপ্তম) হাসপাতালে ভর্তি করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রবিবার বিকেল ৩টায় একটি গাড়িতে করে রানিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই অসুস্থতার কারণে আগামী সপ্তাহের রোম সফরসহ রানির সব ধরনের দাপ্তরিক কাজ স্থগিত অথবা বাতিল করা হয়েছে বলে তার মুখপাত্র জানান। তিনি বলেন, গ্যাস্ট্রোএনটেরাইটিসের লক্ষণ থাকলেও রানির স্বাস্থ্যের অবস্থা ভাল। আগাম সতর্কতা হিসাবেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
