কিভাবে পার্ক করে রাখা গাড়িতে আগুন ধরাতে হবে ও কিভাবে রাস্তায় দুর্ঘটনা ঘটাতে হবে তার বর্ণনা দিয়ে ইংরেজি ভাষায় একটি সাময়িকী প্রকাশ করেছে আরব উপদ্বীপের আল কায়েদা (একিউএপি)। জঙ্গিদের একটি ওয়েবসাইটে সাময়িকীটি প্রকাশ করা হয়েছে। এতে মালি থেকে চলে যাওয়ার জন্য ফ্রান্সের প্রতি হুঁশিয়ারি জানানো হয়েছে ও সালামান রুশদিসহ ১১জন পশ্চিমা ব্যক্তিত্বকে চিহ্নিত করে তাদের তালিকা ছাপা হয়েছে। এই ১১জনকে “ইসলামের বিরুদ্ধে অপরাধের জন্য জীবিত অথবা মৃত” ধরার জন্য বলা হয়েছে।
সাময়িকীটির একটি পর্বে “জিহাদের উন্মুক্ত উত্স” শিরোনামে পার্ক করে রাখা গাড়িতে কিভাবে আগুন ধরাতে হবে তার টিপস দেয়া আছে। এতে “তোমার শরীরে পেট্রল যেন না লাগে” ধরনের পরামর্শও দেয়া আছে। এতে রাস্তায় মোড়ে তেল ছড়িয়ে দুর্ঘটনার পরিস্থিতি তৈরি করার পরামর্শ দেয়া আছে।
সাময়িকীটির সম্পাদকীয়তে মালিতে হস্তক্ষেপের জন্য ফ্রান্সকে হুঁশিয়ার করা হয়েছে।
