বিসিএস-৮২ ফোরাম

মিজান সভাপতি কাদের সম্পাদক

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২১:২৭
বিসিএস-৮২ ফোরামের বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০১৩-’১৪ বছরের জন্য সাবেক সচিব মিজানুর রহমান সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এম এ কাদের সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির বিভিন্ন পদে ও সাধারণ সদস্য পদে আরো ৩১ জন কর্মকর্তাকে নির্বাচিত করা হয়। কমিটির তিনজন সহ-সভাপতি হয়েছেন- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহজাদী আঞ্জুমান আরা এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব এ এইচ এম আব্দুল্লাহ। যুগ্ম সম্পাদক তিনজন হচ্ছেন- বিটিসিএলের জিএম অশোক কুমার মণ্ডল, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক। কোষাধ্যক্ষ হয়েছেন বহি:সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম। দপ্তর ও প্রচার সম্পাদক হয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল কাদের চৌধুরী এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হয়েছেন আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. এনায়েত হোসেন। নির্বাহী সদস্য হয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, খাদ্য বিভাগের সচিব মুশফেকা ইকফাত্, মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, যুক্তরাজ্যের হাইকমিশনার মিজারুল কায়েস, তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হুসেইন আহমেদ, শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, যুগ্ম সচিব ড. এমএ মোমেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য বশিরউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আলাউদ্দিন, যুগ্ম সচিব একেএম জাহাঙ্গীর, অতিরিক্ত সচিব মেহাম্মদ আলী খান, যুগ্ম সচিব জিকরুর রেজা খানম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য বেগম রাহেলা চৌধুরী, অতিরিক্ত সচিব তৌহিদ উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহাবুব হাসান, যুগ্ম সচিব ইকরাম আহমেদ, যুগ্ম সচিব ড. নূরুন নবী মৃধা, পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. নাসিরউদ্দিন, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক মোবাশ্বের উর রহমান এবং অবসরপ্রাপ্ত অডিট মহাপরিচালক মো. নূরুন নবী খান।