শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের এ জয়ের পর খেলোয়াড়দের জন্য ১০ হাজার ডলার বোনাস ঘোষণা করেছেন।
খেলা শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন, বাফুফের সদস্য সামশুল আলম চৌধুরি, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তা রুবেল আজীজ মাঠে চলে যান।