যুক্তরাষ্ট্রের নৃত্যদল ঢাকায়

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২১:৪৯
আমেরিকার নৃত্যদল ‘স্পেক্ট্রাম ডান্স থিয়েটার’ ৫ থেকে ১৫ মার্চ ‘ডান্সমোশন ইউএসএ’ সফরের অংশ হিসাবে ঢাকা সফর করবে। দলটি নৃত্যকর্মশালায় নেতৃত্ব প্রদান করবে এবং কম্যুনিটি গণসংযোগ উদ্যোগে ঢাকা ও চট্টগ্রামের ছাত্রদের সঙ্গে অংশগ্রহণ করবে। তারা শিল্পকলা একাডেমীর জাতীয় মিলনায়তনে ১৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় উন্মুক্ত নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে। এই অনুষ্ঠানের পাস ৯ মার্চ শনিবার থেকে বিনামূল্যে ইএমকে সেন্টার, বাড়ি নং-৪৩, মাইডাস সেন্টার, নবম তলা, রোড-১৬ পুরাতন/২৭ নতুন, ধানমন্ডি; পিজা হাট, গুলশান; বিটার সুইট ক্যাফে, বাড়ি-১০, রোড-৫৩, গুলশান-২; যাত্রা, কামাল আতাতুর্ক এভিনিউ; ক্রিম এন্ড ফাজ ফ্যাক্টরি, বনানী, রোড ১১; পাঠক সমাবেশ, আজিজ সুপার মার্কেট; অ্যালিয়ঁস ফ্রঁসেজ, ধানমন্ডিতে পাওয়া যাবে। -প্রেস বিজ্ঞপ্তি