আজকের অনুষ্ঠান

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২১:৫০
দেশপ্রেমিক জনগণের মঞ্চ : শাহবাগ গণজাগরণে নতুন প্রজন্মের স্বপ্ন বিষয় মুক্ত আলোচনা, বিকাল ৩টা, পরিবাগ মাজার গলি। আওয়ামী যুবলীগ : বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক হরতালের প্রতিবাদে যুবসমাবেশ, সকাল ১১টা, জাতীয় প্রেস ক্লাব সম্মুখে। আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ : সন্ত্রাসী-জঙ্গিবাদ-জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং সকল যু্দ্ধাপরাধীর বিচারের রায় দ্রুত ঘোষণার দাবিতে মানববন্ধন, সকাল ১০টা, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। কৃষক লীগ : বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক হরতালের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, সকাল ১১টা, জাতীয় প্রেসক্লাব সম্মুখে।