আজ ২২ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৩ রবিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা:৬ ও ৭। শুভবার:শুক্র ও সোমবার। শুভরত্ন:হীরা ও নেপচুন।
প্রকৃতিগতভাবে আপনি : আদর্শবাদী, রোমান্টিক ও ইমোশনাল। সৌন্দর্যের প্রতি আপনার সহজাত আকর্ষণ। শিল্প, সাহিত্য, সঙ্গীত ও চারুকলার প্রতি আগ্রহ অপরিসীম। আপনার বন্ধুসংখ্যা অনেক। বিলাস ও বিনোদনের দিকে আপনি ঝুঁকে পড়তে পারেন। অন্যকে প্রভাবিত করা ও সুযোগ-সুবিধা আদায়ে আপনি দক্ষ। সহানুভূতি ও সহমর্মিতা বোধ অনায়াসে আপনাকে দুঃস্থদের পাশে নিয়ে যেতে পারে। ইন্দ্রিয় সুখপরায়ণতা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্রশিল্পী মাইকেল এঞ্জেলা, এডমিরাল চার্লস নেপিয়ার, নভোচারী ভ্যালেনটিনা টেরেসকোভা, সম্রাট হুমায়ুন, এফ বি আই প্রধান উইলিয়াম ওয়েবেস্টার, কিরিতে কালাওয়া।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। কেউ কেউ আজ আপনার কাছ থেকে সুযোগ নেয়ার চেষ্টা করবে। কর্মস্থলে পরিবেশে খুব একটা ভালো নাও থাকতে পারে। দাপ্তরিক কাজকর্ম ঠিকমত এগুবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ রাজনীতিবিদদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কেউ আজ আপনার বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। যে কোনো পরিস্থিতি সংযত ও সাবধানতার সাথে মোকাবিলা করুন। সরকারি চাকুরেদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। আপনজন কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। কারো সাথে বিবাদে জড়াতে পারেন। অকারণ তর্ক-বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ কারো সাথে সম্পর্কের অবনতি হতে পারে। অন্ধ বিশ্বাসে কিছু মেনে নেয়া ঠিক হবে না। ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। পুরনো ঋণ পরিশোধের সুযোগ পেতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ক্রিড়াবিদদের জন্যও সময় অনুকূল থাকবে। বাড়ির পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। মা-বাবার সাথে মতবিরোধ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ গৃহে কোনো আনন্দানুষ্ঠান হতে পারে। ভাই-বোনদের সহযোগিতা পাবেন। আর্থিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। পুরনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবদের সাথে দেখা হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যবসায়িক সমস্যা ধীরে ধীরে কাটতে থাকবে। সমস্যা কিছু থাকলে তার সমাধান কিছুটা সহজ হয়ে উঠবে। পাওনা টাকা আদায় হতে পারে। ফলে অর্থচিন্তা কিছুটা লাঘব হবে। চিকিত্সক ও আইনজীবীদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্যের সম্ভাবনা আছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ দিনটি সামগ্রিকভাবে শুভ-সম্ভাবনাময়। আর্থিক সমস্যা কিছুটা হলেও হ্রাস পাবে। এ ব্যাপারে কারো সহযোগিতা পেতে পারেন। উপার্জন বৃদ্ধির সুযোগ পাবেন। অংশিদারী ব্যবসায় মতানৈক্য দেখা দিতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ শরীর ভালো নাও যেতে পারে। সম্ভব হলে বিশ্রাম নিন। চাকরিজীবীদের ছুটির প্রয়োজন হতে পারে। পুরনো কোনো চেষ্টার সুফল পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হবে। প্রাপ্ততথ্য যাচাই করে নিন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ঈর্ষাপরায়ণ সহকর্মীদের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। কাজকর্মে অধিকতর মনোযোগ দিন। শরীর হঠাত্ অসুস্থ হতে পারে। ঠাণ্ডা ও ধুলাবালি থেকে দূরে থাকার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কম্পিউটার ও ইলেক্ট্রনিক দ্রব্যের ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। পারিবারিক কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে উত্সাহ পাবেন। রোমান্স শুভ নয়।
