মেলার প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মানিকগঞ্জের গড়পাড়া সারথী কচি-কাঁচার মেলার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সারথী মেলার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ২১শে ফেব্রুয়ারি উদযাপন করা হয়। সকালে মেলার কার্যালয়ে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ইসরাত জাহান, বিশেষ অতিথি ছিলেন জাকিয়া সুলতানা, রহিমা বেগম করুণা, সদর উপজেলা প্রাথমিক সহ-শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, গড়পাড়া ইউপি চেয়ারম্যান মো. আফসারউদ্দিন সরকার, সারথী মেলার প্রতিষ্ঠাতা আবুল খায়ের সিদ্দিকী আবু, সারথী মেলার পরিচালক অধ্যাপক আব্দুল মতিন, সারথী মেলার পরিচালক অধ্যাপক আব্দুল মতিন রোম, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা হোসনে আরা আহমেদ লতা, সাংবাদিক এ.কে আজাদ, মেলার সংগঠন সিরাজুল ইসলাম ভুইয়া জলিল, সজিব খান পাশা, শওকত আকবর হান্নান, মাহবুব হোসেন পলাশ, মাহবুব আলম সিদ্দিকী, আরিফুল ইসলাম সবুজ ও রিদমা প্রান্তি মাসুদ।
প্রধান অতিথি চল্লিশটি শিশুকে মোমের আলো জ্বালিয়ে মিষ্টি ডালার মোড়ক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। মেলার ছোটভাই আলীসহ সিদ্দিকা প্রচ্ছদ প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে মেলার বই উপহার তুলে দেন। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ মেলার সকল ভাই-বোন একুশে ভাষা আন্দোলনের শহীদের প্রতি সম্মান জানিয়ে প্রভাত ফেরির মাধ্যমে দেড় কিলোমিটার পায়ে হেঁটে স্থানীয় গড়পাড়া হাইস্কুল প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
পল্লবী কচিকাঁচার মেলার একুশের অনুষ্ঠান
মহান শহীদ দিবসের ৬১ বছর উপলক্ষ্যে ৬১টি মোমবাতি জ্বালিয়ে গত ২০শে ফেব্রুয়ারি সন্ধ্যায় নবাবগঞ্জের আগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় পল্লবী কচি-কাঁচার মেলার উদ্যোগে ২১শের অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় বিদ্যালয়ের সহ-সভাপতি মুনির হোসেন ও সদস্য জাহাঙ্গীর কবির সেন্টু, মো. আসলামউদ্দিন খান, মো. রফিক ও এস.এম কামাল প্রমুখ বক্তব্য রাখেন। পরেরদিন সকালে প্রভাত ফেরি ও আগলা জনমহল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় শিশু-কিশোরদের জন্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবিদ হোসেন। সভাপতিত্ব করেন এস এম কামাল।
প্রতিযোগিতায় পুরস্কার লাভ করে তোয়া আক্তার, সুমাইয়া আক্তার, ঐত্রি, আফিফা, নদীয়া, পিয়াল, আয়েশা, শরিফুল, নবীন ও সঙ্গীতা। একুশের এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে অংশ নেয় মাঝিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরাতন বান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দুরা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসনাবাদ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালপুর উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলমন্ত চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরে কৃষ্ণ কুসুম কলি উচ্চ বিদ্যালয়, শিকারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাইবোনরা।
রাফির সাফল্য
মো. আববার ফাহাদ রাফি তালুকদার ২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বরিশাল জিলা স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। রাফির বাবার নাম আব্দুর রহমান কামাল ও মায়ের নাম মাহমুদা আক্তার। রাফি আসরের একজন সদস্য। ওর সদস্য নম্বর: ৩২১৩।
