দুরন্ত শৈশব

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ১৮:০১
একটা ছায়া পরম মায়ায় থাকছে আমায় ঘিরে- ককখনও সে হয় না বড়ো যায় না কোথাও ফিরে। আমার সাথে গল্পে মাতে যাই যেখানে সাথে সাথে চলছে আপন মনে- হঠাত্ হঠাত্ ভেতরটাকে নাড়ায় আলোড়নে! তার দু’হাতে জোছনা রাতে কল্পলোকের ঘোর- হিম কুয়াশার চাদর মোড়া শিশির ধোয়া ভোর। মুটোয় মুঠোয় দ্যায় সে আমায় স্কুল পালানো দিন- নাটাই হাতে একটা দুপুর ভীষণ উদাসীন। পেছন পেছন ছুটছি আমি এই জীবনের চাইতে দামি একটা ঘুড়ি, নীল- আকাশ ঘেঁষে যাচ্ছে উড়ে মেলছে ডানা চিল। নদী’র জলে দলে দলে ঝাঁপিয়ে পড়ার সুখ- কত্তো খেলায় হেলায় হেলায় স্বপ্নে বাঁধাই বুক! সেই সে ছায়া পথ-সারাটা আমার পিছু পিছু- বড্ড অবুঝ, সবুজ সবুজ চায় না মোটেও কিছু। চায় সে শুধুই, খুব- এই আমারই বন্ধু হবে স্বপ্নে দেবে ডুব। সেই ছায়াতে সেই ছোঁয়াতে রঙিন লাগে সব- এই ছায়াটার নাম দিয়েছি দুরন্ত শৈশব।