প্রশ্নোত্তরে কুইজ

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ১৮:০১
প্রশ্ন: ১। পলাশীর যুদ্ধ কোন্ তারিখে সংগঠিত হয়? ২। সিপাহি যুদ্ধ কোন্ সালে শুরু হয়? ৩। ১৯৭১ সাল কেন স্মরণীয়? ৪। মুজিবনগর সরকার কোন্ তারিখে গঠন করা হয়? ৫। কোথায় কখন মুজিবনগর সরকার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন? ৬। পাক হানাদার বাহিনী কোন্ তারিখে গণহত্যা শুরু করে? ৭। বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? ৮। জাতীয় সংসদের বর্তমান স্পিকার কে? ৯। ৭ মার্চ বিখ্যাত কেন? ১০। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ১১। বাংলাদেমের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন কে? উত্তর: ১। ১৭৫৭ সালের ২৩ জুন। ২। ১৮৫৭ সালে। ৩। মহান মুক্তিযুদ্ধের জন্য। ৪। ১০ এপ্রিল, ১৯৭১ সাল। ৫। ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামে। ৬। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে। ৭। জাতীয় সংসদ। ৮। এ্যাডভোকেট আব্দুল হামিদ। ৯। ১৯৭১ সালের এ দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রমনা রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ১০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১১। সৈয়দ নজরুল ইসলাম। সংগ্রহ : বুলবুল এ জাফর