উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে চীন ও যুক্তরাষ্ট্রের সম্মতি

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২০:০১
পরমাণু কর্মসূচি অব্যাহত রাখায় উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। গত সোমবার দেশ দু’টি এ বিষয়ে একটি চুক্তি করতে একমত হয়। চুক্তির খসড়াটি মঙ্গলবার নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। তবে চুক্তিটি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। উত্তর কোরিয়া গত ফেব্রুয়ারি মাসে তার তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা চালায়। সে সময় সারাবিশ্বে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। কিম জং উন দেশটির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর এই প্রথম পারমাণবিক পরীক্ষা চালানো হল। ২০১১ সালে তার পিতা কিম জং ইল মারা যাওয়ার পর তিনি দেশটির ক্ষমতা গ্রহণ করেন। এদিকে যুক্তরাষ্ট্র ক্রমাগত দেশটির বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসলেও পিয়ংইয়ং বলছে তারা শুধু ‘আত্মরক্ষার ব্যবস্থা’ হিসাবে পরমাণু পরীক্ষা চালিয়েছে।