আগামীকাল রিয়ার দ্বিতীয় বিয়ে

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২০:২২
আবারও বিয়ের পিঁড়িতে বসছেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী রিয়া। এটি তার দ্বিতীয় বিয়ে। বর আমেরিকা প্রবাসী ব্যবসায়ী, নাম ইভান। তিনি নৃত্যগুরু রাহিজা খানম ঝুনুর বোনের ছেলে। আগামীকাল উভয় পরিবারের উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরইমধ্যে বিয়ের কেনাকাটাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। কেনাকাটাসহ বিয়ের এই গুরুদায়িত্ব পালন করছেন রাহিজা খানম ঝুনুর মেয়ে নৃত্যশিল্পী বেবী। উল্লেখ্য প্রায় সাড়ে সাত বছর আগে মিনহাজ নামের একজনকে বিয়ে করেন রিয়া। মিনহাজ পেশায় বৈমানিক ছিলেন। মডেল-অভিনেতা পল্লবের সঙ্গে প্রেম থাকা সত্ত্বেও তখন মিনহাজকে বিয়ে করেছিলেন রিয়া। পরবর্তীতে তাদের সংসারে বিচ্ছেদও ঘটে। রিয়ার এই দ্বিতীয় বিয়ে সম্পর্কে জানতে চাইলে তিনি কিছুই জানাতে চান না এবং বলেন সময় হলে সবকিছুই জানাবেন তিনি। অন্যদিকে বাংলাভিশন থেকে একাধিক কর্মকর্তা রিয়ার বিয়ের বিষয়টি অনেকটা নিশ্চিত করেন। উল্লেখ্য, রিয়া বাংলাভিশনে ‘নাচো বাংলাদেশ নাচো’ শিরোনামের নৃত্যবিষয়ক একটি রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন।