ক্যাট-বিল্লির দ্বন্দ্ব চরমে

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২০:২২
ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কটা তাদের ক্যারিয়ার শুরু থেকেই খারাপ। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ক্যাট ও জংলি বিল্লির এই চুলোচুলিতে তাদের ভক্তরা এখন অনেকটা অভ্যস্ত। কিন্তু মাঝে কিছুদিন দু’জনেই অনেকটা চুপচাপ ছিলেন। তারা দু’জন অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। কিন্তু তাদের এই চুলোচুলি সম্পর্কের নতুন উদাহরণ দেখা গেল কয়েকদিন আগে। মুম্বাইয়ের একটি স্টুডিওতে প্রিয়াঙ্কা চোপড়া তার প্রথম আইটেম গানের শুটিং করছেন, তখনই অন্য এক সিনেমার কাজে সেই স্টুডিওতে হাজির হন ক্যাটরিনা কাইফ। কিন্তু যখনই ক্যাটরিনা শুনতে পান এই স্টুডিওতে প্রিয়াঙ্কাও আছেন। সঙ্গে সঙ্গেই ক্যাট স্টুডিও থেকে চলে যান। অথচ স্বাভাবিকভাবে দেখলে এমনিতে ক্যাটের স্টুডিও ছাড়ার কোনো কারণ নেই। কারণ তখন ক্যাটেরও শুটিং। কিন্তু ক্যাটের কারণে সেদিন শুটিং পণ্ড হয়ে যায়। উল্লেখ্য, এর আগে প্রিয়াঙ্কা চোপড়া অনেকটা ইঙ্গিত দিয়ে ক্যাটরিনার সমালোচনায় বলেছিলেন, ‘এখন অনেক নকল বিদেশি নায়িকারা বলিউডে ঘুড়ে বেড়াচ্ছে।’ অন্যদিকে ক্যাটরিনা বলেছিলেন, ‘আমি প্রিয়াঙ্কার কোনো সিনেমা দেখি না। এমনকি তাতে সালমান বা রণবীর কাপুর থাকলেও।’