ঢাকার স্টার সিনেপ্লেক্সে আগামী ৮ মার্চ মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী সাড়া জাগানো তুর্কি চলচ্চিত্র ‘ব্যাটল অব টু এম্পায়াসর্ :ফোতিহ ১৪৫৩’। গতকাল সন্ধ্যায় সিনেপ্লেক্সে এক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। তুরস্কের দ্বিতীয় সুলতান মাহমুদের ইস্তাম্বুল জয়ের কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করেছেন খ্যাতিমান তুর্কি পরিচালক ফারুক অকসি। ১৪৫৩ সালে টানা ৫৭ দিন অবরোধের পর সুলতান মাহমুদের ইস্তাম্বুল জয়ের বীরত্বগাঁথার এ ছবি তুরস্কের চলচ্চিত্রের ইতিহাসের এ যাবত্কালের সবচাইতে ব্যয়বহুল ছবি। সুলতান মাহমুদ মাত্র ১২ বছর বয়সে প্রথম সিংহাসনে আরোহণ করেন। তবে রাজ্য পরিচালনায় সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কায় তাকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়। একুশ বছর বয়সে আবার সিংহাসনে আরোহণের পর তিনি তার বুদ্ধিমত্তা আর অসামান্য দক্ষতায় ইস্তাম্বুল জয় করেন। ছবিতে তার এই বীরত্বগাঁথার পাশাপাশি দেখা যায় ইরা নামের এক সুন্দরীর সঙ্গে একজন মুসলমান ও খ্রিস্টান তরুণের ত্রিভুজ প্রেমের চিত্র। মুসলমানদের শৌর্য-বীর্যের দারুণ চিত্র ফুটে উঠেছে এই ছবিতে। মুসলমানদের রণকৌশল, প্রযুক্তিজ্ঞান, সামরিক বাহিনীর দক্ষতা ও ঐক্যের সমন্বয়ে এক গৌরবময় অধ্যায়ের সঙ্গে দর্শকদের পরিচয় ঘটবে এখানে।
