বাবার কাছে যাব

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২০:২৩
মহান স্বাধীনতার মাসে দিগন্ত টেলিভিশন প্রচার করবে মুক্তিযুদ্ধভিত্তিক ৪ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বাবার কাছে যাব’। ৪০ মিনিট দৈর্ঘ্যের নাটকটি প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বড়ুন শংকর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মনোজ সেনগুপ্ত, অরুণা বিশ্বাস, হিল্লোল, তিন্নি, আগুন, প্রীতম মেহবুব, স্বপন প্রমুখ। নাটকের গল্পে, মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর ফারুক এবং বন্ধু হায়দার দুটি গ্রুপে বিভক্ত হয়ে হানাদার বাহিনীর পথ রোধ করতে কাটাখালি ব্রিজ উড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু পথ ভুল করে অন্য গ্রামে ঢুকে পড়ে ওরা। পাশেই রাজাকারদের ক্যাম্প। রাজাকারদের সাথে সংঘর্ষ বাধে মুক্তিযোদ্ধাদের। এভাবেই এগিয়ে চলে নাটকটি।