আজ থেকে চ্যানেল টোয়েন্টিফোরে শুরু হচ্ছে ইফতেখার আহম্মেদ ফাহমির রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘রিয়েলিটি শো’। থ্রিলারধর্মী এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু, শখ, অপর্ণা, আরাবি, আখম হাসান, নাবিলা, বাবর, চাষী, সোহেল খান, প্রিতম, আতিক, জিল্লুসহ আরও অনেকে। এই ধারাবাহিকটি প্রযোজনা করেছেন ক্রিয়েশনস আনলিমিটেড। ‘রিয়েলিটি শো’ ধারাবাহিকটি প্রচার হবে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় শুধুমাত্র চ্যানেল টোয়েন্টিফোরে।
