শিশু সংবাদপত্র হকারদের নিয়ে নির্মিত হচ্ছে টেলিফিল্ম ‘একটা পেপার কিনবেন’। গল্পে দেখা যাবে সুজন নামে এক ছেলেকে নিয়ে তার মায়ের জীবন সংগ্রামের ছবি। জীবিকার তাগিদে পড়াশুনা ছেড়ে দিয়ে যে চলে আসে তারই বয়সী শিশুদের সাথে পত্রিকা বিক্রিতে। তারপর থেকে ঘটতে থাকবে মজাদার ও সমাজের বাস্তবিক সব ঘটনা। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করছেন আরিফ রহমান শিবলী। তিনি বলেন, ‘সমাজের মানুষগুলোর বিভিন্ন কাজ ও বাস্তবিক সমস্যাগুলো নিয়েই আমার এই গল্পটা লেখা হয়েছে। যেখানে চেষ্টা করেছি, যে শিশুরা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে সংবাদপত্রগুলো সাধারণ মানুষের কাছে ভোর না হতেই পৌঁছে দেয় তাদের বাস্তব জীবনটাকেই এখানে তুলে ধরব দর্শকদের কাছে। বর্তমানে টেলিফিল্মটির শিল্পী বাছাই প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে এই মাসের শেষ দিকে টেলিফিল্মটির দৃশ্য ধারণ শুরু করব। টেলিফিল্মটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।
