এ সময়ের ভারতের প্রশংসনীয় পরিচালক মীরা নায়েরের প্রথম পরিচালিত চলচ্চিত্র ছিল ‘সালাম বোম্বে’। ১৯৮৮ সালের ২ মার্চ ছবিটি মুক্তি পায়। ১৯৫৭-তে ‘মাদার ইন্ডিয়া’র পর এটিই ভারতের দ্বিতীয় সিনেমা যেটি অস্কারে মনোনীত হয়। মীরা নায়ারের এই বিখ্যাত ছবিটি ২৫ বছরে পা দিয়েছে, এবং ছবিটিকে আবার মুক্তি দিচ্ছেন নির্মাতারা। মিরা নায়ার জানান, নতুন প্রজন্মের জন্যই ছবিটি আবার মুক্তি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ছবিটি মোট ২৫টি আন্তর্জাতিক পুরস্কার পায়। অস্কারে বিদেশি বিভাগে মনোনয়ন ছবিটি মনোনয়ন পেলেও পুরস্কার অর্জন করতে পারেনি।
