বিনোদন প্রতিদিন চয়েজ

‘নাচো বাংলাদেশ নাচো’র বিশেষ টক শো

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২০:২৫
আজ রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ‘নাচো বাংলাদেশ নাচো’র ফাইনালের প্রস্তুতি নিয়ে বিচারকদের বিশেষ টক শো। এই প্রতিযোগীতার মূল বিচারক নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরীর সাথে আড্ডা দেবেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ। তারা কথা বলবেন প্রতিযোগীদের পারফর্মেন্স, তাদের অভিজ্ঞতা, ফাইনালের নানাবিধ বিষয় এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। শামীম শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেজা ইসলাম এবং নির্বাহী প্রযোজনার দ্বায়িত্বে আছেন নাহিদ আহমেদ বিপ্লব। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হয়েছে ‘নাচো বাংলাদেশ নাচো’।