ভারতকে বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন সৌরভ গাঙ্গুলি। সেই দলকে বিশ্বকাপ জিতিয়ে সৌরভকে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসাবে টপকে গেছেন ধোনি। এবার টেস্ট ক্রিকেটেও সাফল্যের বিবেচনায় সৌরভকে টপকে সেরা অধিনায়ক হয়ে গেলেন এই উইকেটরক্ষক।
সৌরভ গাঙ্গুলীকে হটিয়ে টেস্টে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বনে গেলেন মহেন্দ্র সিং ধোনি। আজ শেষ হওয়া হায়দ্রাবাদে তার নেতৃত্ব অস্ট্রেলিয়াকে হারায় ভারত। ফলে তার অধীনেই সর্বোচ্চ ২২টি জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। ২০০৮ সালে ভারতের টেস্ট দলের দায়িত্ব পান ধোনি। এরপর তার নেতৃত্বে ৪৫টি টেস্ট ম্যাচ খেলে ফেলে টিম ইন্ডিয়া। এর মধ্যে দলকে ২২টি ম্যাচে জিতিয়েছেন ধোনি। আর তাতেই টেস্টে ভারতের সেরা অধিনায়ক হয়ে গেলেন তিনি। কারণ ৪৯ ম্যাচে ভারতকে ২১ জয় এনে দিয়ে এতদিন সেরা অধিনায়ক ছিলেন গাঙ্গুলী। তার আগে সেই খেতাব পেয়েছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। ৪৭ টেস্টে নেতৃত্ব দিয়ে ভারতকে ১৪টি ম্যাচে জয়ের স্বাদ দিয়েছিলেন আজহার।
এছাড়া নওয়াব পাতৌদি ও সুনীল গাভাস্কার ৯টি করে ম্যাচে জয় এনে দেন ভারতকে।
টেস্টে ভারতের সেরা তিন অধিনায়ক
অধিনায়ক ম্যাচ জয় হার ড্র
মহেন্দ্র সিং ধোনি ৪৫ ২২ ১২ ১১
সৌরভ গাঙ্গুলী ৪৯ ২১ ১৩ ১৫
মোহাম্মদ আজহারউদ্দিন ৪৭ ১৪ ১৪ ১৯
