ডেভিড বেকহ্যাম চলতি বছরের নভেম্বরে চীনের সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে একটি একাদশের হয়ে প্রীতি ম্যাচ খেলবেন। এ জন্য একটি চুক্তিতে আবদ্ধ হয়েছেন তিনি। পৃথিবীর সর্বাধিক জনসংখ্যার দেশটিতে ফুটবলের আবেদন বাড়াতেই সাবেক ইংল্যান্ড অধিনায়ক বেকহ্যামকে আনার সিদ্ধান্ত নিয়েছে চীন। সম্প্রতি ম্যাচ গড়াপেটার কারণে চীনা ফুটবলের ভাবমূর্তি হুমকির সম্মুখীন। উল্লেখ্য চীন কেবল একবারই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছিল। সেটি ছিল ২০০২ বিশ্বকাপের ঘটনা।
