স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করলো আফগানিস্তান। শারজায় অনুষ্ঠিত এ সিরিজে গত সোমবার দ্বিতীয় ম্যাচেও স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারায় আফগানিস্তান।
স্কটল্যান্ড প্রথম ব্যাট করতে নামে। কিন্তু হামিদ হাসানের অসাধারণ বোলিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৩৯ রানে থেমে যায় স্কটিশ ইনিংস। হাসান ২২ রানে ৪ উইকেট শিকারের পর প্রথম ম্যাচের মতোই মোহাম্মদ শাহজাদের দায়িত্বপূর্ণ ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানরা।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ম্যাট ম্যাচান। ওয়ার্ডল ৩২ রানে নেন দুই উইকেট।-বাসস
