বাঁশখালী সমিতি-ঢাকার ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরীকে পরিষদের সভাপতি পদে এবং রাজউকের নির্বাহী প্রকৌশলী উজ্জল মল্লিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিষদের প্রধান উপদেষ্টা বিচারপতি বোরহান উদ্দিন নির্বাচিতদের শপথ পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী কামরুন নাহার জাফর।
