ফুরফুরা শরীফে বার্ষিক ইছালে সওয়াব শুরু

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২১:৫০
ভারতের হুগলী জেলার ফুরফুরা দরবার শরীফে ৩ দিনব্যাপী বার্ষিক ইছালে সওয়াব গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। সোমবার বাদ আসর দরবার শরীফে মিলাদ শরীফের মধ্য দিয়ে ইছালে সওয়াব শুরু হয়। মোজাদ্দেদে জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিকীর (রহ:) মত ও পথের অনুসারী এপার বাংলা ছাড়াও দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত ও মুরিদান ইছালে সওয়াবে শরীক হন। পীরজাদা জবিহুল্লাহ সিদ্দিকী এক বাণীতে ইছালে সওয়াবে শরীক হয়ে ভক্ত ও মুরিদানকে আল্লাহর জিকির ও তাসাউফের অনুশীল গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।