গতকাল মঙ্গলবার পুলিশ নগরীর ছোট বয়রা এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে অজ্ঞাত পরিচয় নারীর (২৮) বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নগরীর ছোট বয়রা এলাকার বাসিন্দা ডা. মশিউর রহমান পচা দুর্গন্ধের কারণে পরিচ্ছন্নতা কর্মী দিয়ে বাড়ির সেফপেটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন। কর্মীরা ট্যাঙ্কের মধ্যে বস্তাবন্দী লাশ দেখতে পায়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ওই সেফটিক ট্যাঙ্ক থেকে গলিত অবস্থায় নারীর লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, ২-৩ মাস আগে মহিলাকে ধর্ষণ ও হত্যার পর লাশ বস্তাবন্দী করে ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।
