দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ১৮:০১
আজ ২৩ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৪ রবিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন। আপনার শুভসংখ্যা:৭। শুভবার:শুক্র ও সোমবার। শুভরত্ন:এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি:আর্দশবাদী, সৃজনশীল ও উচ্চাভিলাষী। আপনি অনুসন্ধিত্সু। জীবন ও পারিপার্শ্বিকতার যেকোন রহস্য উদঘাটনে আগ্রহী। ধর্ম ও দর্শন সম্পর্কে নিজস্ব ধ্যান-ধারণা আছে। আপনি নিজের মতে চলতে চান। আর পরস্পর বিরোধী বৈশিষ্ট্যও আছে আপনার। আপনাকে পরিচালিত করা যায়। কিন্তু আদেশ দ্বারা আপনাকে পরিচালিত করা কঠিন। সুস্পষ্ট স্বপ্ন ও দিব্যদৃষ্টি আপনার অন্যতম চালিকাশক্তি। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:বিজ্ঞানী লুথার বারবাঙ্ক, অভিনেত্রী সুচরিতা, শওকত আকবর, গীতিকার এস এম হেদায়েত। সাংবাদিক আব্দুস সালাম কিদুয়ারী, ভাষাবিদ কার্ল রাভের, দার্শনিক নায়াব্দিতুজু। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কাউকে বেশি উদারতা দেখাতে যাবেন না। উদরতা আপনার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। দৈনন্দিন কাজকর্ম ঠিকমতো চলবে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আজ কাউকে ধারকর্য দেয়া ঠিক হবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসংযোগে সুফল পেতে পারেন। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি ভালো যাবে। গবেষণা কর্মে সাফল্য আসতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসা প্রসারের জন্য প্রয়োজনীয় ঋণ গ্রহণ করতে পারেন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ অংশীদারী সম্পর্ক নিয়ে ঝামেলা হতে পারে। সতর্ক থাকার চেষ্টা করুন। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। আর্থিকদিক খুব একটা ভালো যাবে না। শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ সকল ব্যাপারে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। অসংযমী আচরণ ক্ষতির কারণ হতে পারে। কোনো গোপন তথ্য ফাঁস হতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো কারণে মন উদ্বিগ্ন হতে পারে। রোমান্স শুভ নয়। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। কাজকর্ম শেষ করা কঠিন হবে। পাওনা টাকা ফেরত আজ নাও পেতে পারেন। কাজকর্মে প্রয়োজনে অন্যের সহযোগিতা নিন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। বৈদেশিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ ব্যবসায়িক ঝামেলা অনেকাংশে কেটে যাবে। পাওনা টাকা সম্পূর্ণ আদায় নাও হতে পারে। পূর্বের কোনো চেষ্টার সুফল পেতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ভাইবোনদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কোনো ভালো খবর পেতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। তবে তার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে। কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। বাইরে যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। রোমাণ্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। সাফল্য ও সুনাম বৃদ্ধির যোগ আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। সম্পূর্ণ না পেলেও আংশিক পেতে পারেন। রোমাণ্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কোনো কারণেই উত্তেজিত হওয়া ঠিক হবে না। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ আর্থিকদিক খুব একটা ভালো যাবে না। ব্যয় কমাবার চেষ্টা করুন। অন্যথায় সঞ্চিত অর্থ নষ্ট হতে পারে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আজ কারও সাহায্য বা সহযোগিতা আশা করতে পারেন। যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। সন্তানের অসুস্থতায় দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সামগ্রিকভাবে দিনটি শুভ নয়। রোমাণ্টিক বিষয়াদিতে আজ না জড়ালেই ভালো করবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। সময় অনুকূল থাকবে। অনুকূল সময়টি কাজে লাগাবার চেষ্টা করুন। গুণী ব্যক্তিদের সান্নিধ্যে উপকৃত হবেন। যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে। অংশীদারী ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। এসব ব্যাপারে নির্লিপ্ত থাকতে পারলে ভালো করবেন। আইনি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।