শাকিব খান
‘বিরতির আগে বেশ কিছু ভাল বিজ্ঞাপন করেছি। তবে এখন আপাতত মডেলিং করতে চাই না। সাত মাসের ভারি শরীরটাকে একটু হালকা করতে চাই। এখন মডেলিং করলে বাচ্চাসহ মা কেন্দ্রিক মডেলিংয়ের অফার আসবে। নিজেকে একটু ফিট করে বিজ্ঞাপনে ফিরতে চাই।’
মডেল-অভিনেত্রী হাসিন রওশন জাহান
নিজের বর্তমান কাজ নিয়ে কথা বলেন।
‘পরের জন্মে নিশ্চিতভাবেই সাংবাদিক হতে চাই আমি। তাহলে কোনো রকম ভয় কিংবা আমার বক্তব্যের প্রতিক্রিয়া কী হবে, তা বিবেচনা না করে পূর্ণাঙ্গ বাকস্বাধীনতা উপভোগ করতে পারব।’
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন
এক টুইটার বার্তায় লিখেছেন।
‘আমি সম্প্রতি ববিকে নিয়ে বিজ্ঞাপন ও একটি ছবিতে জুটি গড়েছি। একই সঙ্গে ভিট সুন্দরী তানিয়াকে নিয়ে একটি বিজ্ঞাপন ও একটি ছবিতে অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছি। জয়া আহসানকে নিয়ে ‘পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনী’সহ আরও বেশ কয়েকজন নবাগতা সুন্দরীর সঙ্গে নতুন একাধিক ছবিতে অভিনয় করছি।’
ঢালিউড অভিনেতা শাকিব খান
বর্তমানে নিজের বিজ্ঞাপনের কাজ নিয়ে বলেন।
