এবারেই ঈশ্বরদী মহিলা কলেজে নির্মাণ করা হয় নতুন শহীদ মিনার। আর শহীদ মিনারের উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। নতুন অপুরূপ সৌন্দর্যমণ্ডিত শহীদ মিনারকে ঘিরে নতুন প্রজন্মের ছাত্রীদের মধ্যে ছিল বিপুল উদ্দীপনা। আর এই উদ্দীপনার বহিঃপ্রকাশ ঘটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। কাক ডাকা ভোর হতেই ছাত্রীরা ফুল নিয়ে কলেজে সমাবেত হতে থাকে। জাতীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ শহীদ মিনার উদ্বোধনের পরই শুরু হয় ছাত্রীদের কর্মকাণ্ড। ছাত্রীরা মিনারের পাদদেশে কবিতা আবৃত্তি, নাচ ও গান গেয়ে মুখরিত করে তোলে। আর এসবের মাঝে উচ্চারিত হতে থাকে শাহবাগের গণজাগরণ মঞ্চের শ্লোগান। রাস্তায় চলাচলরত সাধারণ মানুষও থমকে দাঁড়িয়ে উপভোগ করে।
