গাইবান্ধা

মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ১৮:৪৯
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধার স্পন্দন শিল্পীগোষ্ঠীর আয়োজনে তিন দিনব্যাপী সাংষ্কৃতিক অনুষ্ঠান গত ২ মার্চ শেষ হয়েছে। সমাপনী দিনে শিশু-কিশোরদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও সাধারণ নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠন সভাপতি রাগীব হাসান চৌধুরী হাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক নুর আলম মাস্টার, সাংবাদিক আসাদুজ্জামান মামুন, শিক্ষক স্বপন কুমার সাহা, আফরোজা বেগম, সংগঠনের সম্পাদক উত্তম সরকার প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।