গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ১৯:৪০
দু’চাকার মামুলি একখানা মোটরসাইকেল নিয়ে অনেকটা দূরত্ব শূন্যে লাফানো হয়তো তেমন চমকে দেওয়ার মতো কিছু নয়। কিন্তু এই একই কাণ্ড যদি করতে দেওয়া হয় চারচাকার দানবাকৃতি কোনো ট্রাক বা মনস্টার ট্রাক নামে খ্যাত কোনো বাহনের সাহায্যে তাহলে সামান্য দূরত্বও বড় বিষয় হয়ে দাঁড়ায়। আর এই বড় সামর্থ্যের প্রমাণ দিয়েই কিছুদিন আগে আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিসের ইন্ডিয়ানা স্টেট ফেয়ারগ্রাউন্ডসে স্থাপিত হয় মনস্টার ট্রাক নিয়ে সবচেয়ে বেশি দূরত্ব লাফানোর রেকর্ডটি। চালক ড্যান রুন্টে এদিন তার বিগফুট এইটিন নামের মনস্টার ট্রাকটি নিয়ে শূন্যে লাফানো অবস্থাতেই অতিক্রম করেন ৬৫.৪৩ মিটার বা ২১৪ ফুট ৮ ইঞ্চি দূরত্ব যা এ জাতীয় কোনো বাহনের মাধ্যমে সবচেয়ে বেশি দূরত্ব লাফিয়ে পার হওয়ার রেকর্ড।