স্ত্রী :তোমার জন্য এটা রান্না করতে খুব কষ্ট করতে হয়েছে।
স্বামী :হুমমম! আমাকেও বেশ কষ্ট করেই খেতে হচ্ছে।
চোর :আমার কেসটা শেষ হতে ক’দিন লাগবে?
উকিল :আমি তো চাইলে দু’ঘণ্টাতেই কেসটা শেষ করে দিতে পারব। কিন্তু তোমার দিক থেকে এটা দু’বছরের আগে অর্থাত্ দু’বছরের কম সাজায় শেষ হবে বলে মনে হচ্ছে না!
প্রথম বন্ধু :তুই না বলেছিলি বিয়ের আগে মানুষ ‘অসম্পূর্ণ’ থেকে যায়?
দ্বিতীয় বন্ধু :হুম! বলেছিলাম তো।
প্রথম বন্ধু :তা এখন তো তোর বিয়ের প্রায় চার বছর পূর্ণ হতে চলল। এখন নিশ্চয়ই নিজেকে সম্পূর্ণ বলে মনে হয়!
দ্বিতীয় বন্ধু :হুম! সম্পূর্ণ তবে তার সাথে শেষ যোগ করে একেবারে সম্পূর্ণ শেষ!
:ওয়েটার, ওয়েটার, আমার স্যুপে একটা মাছি।
:চালিয়ে যান স্যার, লাগলে আরও দেব!
