জাকারিয়া সৌখিনের রচনায় ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘কানামাছি’। এ নাটকে প্রথমবারের মতো দিতি, রওনক হাসান ও অপর্ণা ঘোষ একসাথে অভিনয় করেছেন। ‘কানামাছি’ একটি প্রচলিত পারিবারিক গল্পের খুনসুটিরই উপস্থাপন। নাটকের গল্পে দিতি অপর্ণার মায়ের চরিত্রে অভিনয় করছেন। সম্পর্কের বন্ধনে জড়িয়ে পড়ে রওনক হাসানের সাথে। এগিয়ে যায় নাটকের গল্প। ১ মার্চ নাটকটির শুটিং শুরু হয়।
