‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৩’ পালন উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে ‘স্বপ্নদল’ প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও জাহিদ রিপন নির্দেশিত দর্শকনন্দিত কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও নির্দেশক-আভিনয়শিল্পী-সংগঠক লাকী ইনাম এবং দলের নিয়মিত নারী-নাট্যকর্মীদের আনুষ্ঠানিক সম্মাননা জানাবে স্বপ্নদল।
উল্লেখযোগ্য, সকল নারীকে আন্তরিক সম্মান জানাতে স্বপ্নদল ২০১২ থেকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালন শুরু করে এবং সে বছর দলের সূচনা থেকে এ পর্যন্ত সকল নারী-নাট্যকর্মী, একজন নারী-নাট্যকর্মীর মাতা এবং বর্তমান সময়ে দেশের সর্বাধিকসংখ্যক রবীন্দ্র-নাট্যপ্রযোজনার নারী-নির্দেশক নূনা আফরোজকে সম্মাননা প্রদান করা হয়।
