চ্যানেল নাইনে শিল্পী ও মিডিয়া ব্যাক্তিত্বের নিয়ে আলোচনা অনুষ্ঠান ‘ফ্রাইডে স্টারস’ এর দ্বিতীয় সিজন আবারো শুরু হতে যাচ্ছে। এ প্রসঙ্গে অনুষ্ঠানের উপস্থাপক সৈকত সালাহউদ্দিন বলেন,‘অনুষ্ঠানের প্রথম সিজনের অতিথি ও আলোচ্য বিষয়গুলো নিয়ে ব্যাপক রেসপন্স পেয়েছি। এ ছাড়া দেশের সবচেয়ে বড় সেটে ধারণকৃত এই অনুষ্ঠানটি নিয়ে দর্শকদের ভেতরে সকলেরই এক ধরনের আগ্রহ তৈরি করেছে। তাই আরও একটু ভিন্নতা নিয়ে আবারও শুরু হতে যাচ্ছে।’ উল্লেখ্য, সৈকত বর্তমানে তিনি এশিয়ান টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম ও এন্টারটেইনমেন্ট নিউজ এডিটর হিসেবে কর্মরত আছেন। এশিয়ান টেলিভিশনে প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান ‘শুভযাত্রায় এশিয়ান টিভি’, বিগ বাজেট রিয়েলিটি শো ‘স্টার ড্যান্স’ ও ‘স্টার কমেডি’ ২০১৩ এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন তিনি।
