চীনে পুরনো নেতৃত্বের অবসান

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২১:০৭
চীনে নেতৃত্ব পরিবর্তনের চূড়ান্ত পর্বে শুরু হয়েছে পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশন। এ অধিবেশনেই পুরনোদের জায়গায় স্থলাভিষিক্ত হবেন নতুন নেতারা। চীনে নতুন নেতৃত্বের যাত্রা শুরুর আগে পার্লামেন্টের শেষ বার্ষিক অধিবেশনে দেশে স্থিতিশীল অর্থনীতি, দুর্নীতিবিরোধী অভিযান এবং আরো জনকল্যাণকর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। একইসঙ্গে দীর্ঘ এক বক্তব্যে দেশে আরো ভারসাম্যপূর্ণ উন্নয়নের পথে এগুনোর আহ্বান জানান তিনি। সরকারের কৃতকর্ম সম্পর্কে ওয়েনের জমা দেয়া প্রতিবেদন দিয়ে সাধারণত শুরু হয় পার্লামেন্ট অধিবেশন। এবারের অধিবেশনে ওয়েন শেষবারের মতো ২৯ পাতার প্রতিবেদন জমা দিচ্ছেন। অধিবেশন শেষের পর ওয়েনের স্থলাভিষিক্ত হবেন লি কেকিয়াং।